ক্ষমতার লড়াই ও ধর্ম -আইনুল বারী

১০৫.স্বার্থপরতার(ক্ষমতার) লড়াই ও ধর্মঃ
-আইনুল বারী
--------------------------------------
ধর্মের নামে অধর্মের কারণে সমাজে অশান্তি ছড়ায়। অপরাধ প্রবণতার প্রধানতম কারণ মানুষে মানুষে স্বার্থপরতার লড়াই, ক্ষমতার চর্চা, সকলেই চায় অন্যকে নিজের ক্ষমতার অধীন করতে। কিন্তু ধর্মে বিশ্বাস মানুষকে স্বার্থপরতার হাত থেকে মুক্তি দিতে পারে। ১. আমরা যদি নিজেদেরকে শক্তিমান মনে না করে মানুষের সৃষ্টিকর্তা ও বিধাতাকেই একমাত্র শক্তিমান মনে করতাম, তবে বোকার মতো নিজেদেরকে ক্ষমতাবান ভেবে, আরও ক্ষমতা অর্জনের নৈরাজ্যকর খেলায় মেতে উঠতাম না। অন্যের চেয়ে বেশি ক্ষমতাবান হওয়া, আরও উপরে উঠা- এই ভয়ংকর খেলা স্বার্থপরতার বিষ মাখানো রশি দিয়ে আমাদেরকে আমৃত্যু বেঁধে রেখেছে। ২. নিজেদের মধ্যে ক্ষমতাকে অনুভব করা এক হাস্যকর অলীক অনুভূতি মাত্র, যা মানুষে মানুষে সৃষ্টিশীলভাবে (নানা কৌশলে) ঘৃণা-বিদ্বেষ, অহংকার, অত্যাচার-নিপীড়ন ছড়িয়ে দেয়। অনিয়ন্ত্রিত কু-প্রবৃত্তির তাড়না, তাকে অর্জনের প্রবল চেষ্টা, এসবই যুগে যুগে সভ্যতার সংকট তৈরি করে। ৩. যদি বিশ্বাস আনতে পারতাম এই সত্যে যে, মানুষ কেউ কারো চেয়ে ক্ষমতাবান নয়, কেউ কারো প্রভু নয়, বরং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতেই প্রতিশ্রুতিবদ্ধ, একে অন্যের সহায়ক, আর বিশ্বাস আনতে পারতাম যাবতীয় ক্ষমতার আধার যিনি মানুষের প্রভু, কর্তৃত্ব শুধু তাঁর, তবে পৃথিবীতে স্বার্থপরতার কারণে শোষণের লড়াই বন্ধ হতো, পৃথিবীতে অনেক শান্তি ও সম্প্রীতি বিরাজ করতো।

Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

সত্য অনুসন্ধানী ধার্মিকের চোখে নাস্তিক্যবাদী সংশয় ঘৃণার বস্তু নয়, কেননা জ্ঞানের সংশয়ে পাপ নেই, জ্ঞান চর্চায় ঘৃণা বিদ্বেষের প্রয়োজন নেই -আইনুল বারী