কুর’আন কি একত্রে নাযিল হয়েছিলো, না ধাপে ধাপে?-আইনুল বারী
৯৩.কুর’আন কি একত্রে নাযিল
হয়েছিলো, না ধাপে ধাপে?
-আইনুল বারী
-- --- ---
দুঃখজনক যে বিভিন্ন
ধর্মীয় আলোচনায় এমন বাহাস বেশ জোরেশোরে চলে। আমার কান্ডজ্ঞানে মনে হয়েছে, কুর’আন
একত্রে নাযিল হয়েছিলো এর সামান্যতম ইঙ্গিতও নেই কুর’আনের পাতায়। যেখানে কুর’আনের
সমর্থন নেই সেখানে হাদিসের আলোচনায় যাওয়া সমীচীন নয়, তাতে বিভ্রান্তি বাড়বে। তবে কুর’আনে
এটুকু বর্ণিত আছে যে পবিত্র রমজান মাসে (যাকে ‘লায়লাতুল ক্বদর’ নামে অভিহিত করা হয়)
কুর’আন অবতীর্ণ হয়েছিলো। অর্থাৎ কুর’আন মানে কয়েকটি আয়াত নাযিল হয়েছিলো, যখন থেকে
নব্যুয়তের দিক-নির্দেশনা পেতে শুরু করেন শেষ নবী(তাঁর প্রতি শান্তি), যা অব্যাহত
থাকে পরবর্তী অনু ২৩ বছর পর্যন্ত। হাদিসসহ বিভিন্ন ঐতিহাসিক দলিলও এটি সমর্থন করে
যে রমজান মাসেই কুর’আনের কয়েকটি আয়াত নাযিল হয়েছিলো, এবং তা ধারাবাহিকভাবে ২৩ বছর
পর্যন্ত অবতীর্ণ হতে থাকে। অথচ অনেক আলেম কল্পনা মিশিয়ে যুক্তি দাঁড় করাতে চান,
কুর’আন পুরোটাই নাযিল হয়েছিলো এক সাথে, তবে লৌহ মাহফুজ থেকে সর্ব নিম্ন আসমানে এসে
সেখান থেকে পরবর্তীতে ধাপে ধাপে নবীর জীবনের ২৩ বছরের বিভিন্ন পর্বে প্রয়োজন মতো
নাযিল হতে থাকে। লৌহ মাহফুজ সম্পর্কে ইচ্ছেমতো ধারণা করে নিম্ন আসমানে কুর’আনের
অবতরণ সম্পর্কে এটি সত্যি এক কষ্টকল্পনা। এ ব্যাপারে পরিষ্কার ধারনা পেতে আপাতত নিচের
দুটি আয়াতই যথেষ্ট মনে করিঃ
‘আর যারা অবিশ্বাসী তারা বলে, তাঁর প্রতি সমগ্র কোরআন কেনো এক সাথে
নাযিল (অবতীর্ণ) হলো না?
আমি এমনভাবে নাযিল করেছি যেনো তোমার
অন্তর দৃঢ় হয়; আর আমি ধাপে ধাপে (সঠিক অনুক্রমে) তা নাযিল করেছি।’
‘আর তারা তোমার কাছে যে প্রশ্ন (বা সমস্যা) নিয়েই আসুক, আমি তোমাকে তার সঠিক জবাব(সত্য) ও সুন্দর ব্যাখ্যা দান করি।’--সূরাহ ফুরক্বান(অধ্যায়-২৫),আয়াত-৩২, ৩৩
‘আর তারা তোমার কাছে যে প্রশ্ন (বা সমস্যা) নিয়েই আসুক, আমি তোমাকে তার সঠিক জবাব(সত্য) ও সুন্দর ব্যাখ্যা দান করি।’--সূরাহ ফুরক্বান(অধ্যায়-২৫),আয়াত-৩২, ৩৩
Comments
Post a Comment