ইসলাম ধর্মে বিবাহিত যুদ্ধবন্দী নারীর সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করা কি বৈধ? -আইনুল বারী

৭৯.ইসলাম ধর্মে বিবাহিত যুদ্ধবন্দী নারীর সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করা কি বৈধ?
-আইনুল বারী

বিবাহিত যুদ্ধবন্দী নারী বা দাসীর সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করা যায় মর্মে এক ধরণের নেতিবাচক প্রচারণা চোখে পড়ে। যেখানে কুর'আনের একটি আয়াত(সূরাহ নিসা- ৪ঃ২৪) প্রায়শঃই উদ্ধৃত হয়ে থাকে।আয়াতটির সাথে কয়েকটি হাদিসকে জুড়ে দিয়ে প্রমাণের চেষ্টা করা হয় যে ইসলামে বিবাহিত যুদ্ধবন্দী নারীকে জোরপূর্বক ধর্ষণের অনুমোদন রয়েছে। তথকথিত হাদিসের রেফারেন্স দিয়ে ইসলামকে অনুধাবন করা যাবে না বলেই মনে করি। তাই এখানে কুর'আ্নের শিক্ষা বিরোধী ঐসমস্ত হাদিসসমূহ আলোচনায় না এনে শুধু উল্লেখিত আয়াতটি(৪ঃ২৪ ) পর্যালোচনা করে দেখবো,আয়াতটি কীভাবে অপব্যাখ্যাত হচ্ছে
'আর সকল বিবাহিত নারীও তোমাদের জন্যে(বিয়ে করা)নিষিদ্ধ;তবে তোমাদের ডান হাতের অধিকারভুক্তরা(যুদ্ধবন্দী নারী দাস) ছাড়া।তোমাদের জন্য এটি আল্লাহর নির্দেশ।তাদেরকে ছাড়া তোমাদের জন্যে অন্য সকল নারী বৈধ করা হয়েছে,শর্ত এই যে, তোমরা তাদেরকে যৌতুকের বিনিময়ে পেতে চাইবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য,ব্যভিচারের জন্য নয়। অতএব তাদের কাছ থেকে তোমরা যা লাভ করতে (বিবাহিত সম্পর্কের মাধ্যমে) চাও, সে জন্য তাকে তার প্রাপ্য যৌতুক প্রদান করো, আবশ্যকীয় হিসেবে। এই (আবশ্যকীয়) কর্তব্য পালনের পর তোমরা পরষ্পর সম্মতিক্রমে যা করো তা অপরাধ বলে গণ্য হবে না। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন,তিনি সর্বজ্ঞানী।' -সূরাহ নিসা(সূরাহ-) আয়াত-২৪
উপরের এই আয়াতে যুদ্ধবন্দী নারীদের জোরপূর্বক ধর্ষণের কথা বলা হয়েছে?
আমি যা পেয়েছি তা হলো,
'...শর্ত এই যে, তোমরা তাদেরকে যৌতুকের বিনিময়ে পেতে চাইবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য,ব্যভিচারের জন্য নয়।...'
'... সে জন্য তাকে তার প্রাপ্য যৌতুক প্রদান করো, আবশ্যকীয় হিসেবে।...'
'.. এই (আবশ্যকীয়) কর্তব্য পালনের পর তোমরা পরষ্পর সম্মতিক্রমে যা করো তা অপরাধ বলে গণ্য হবে না।...'
জোরপূর্বক ধর্ষণের বিষয়ে কিছু কি উল্লেখ আছে? 
যে সমস্ত তথাকথিত হাদিসে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের কাহিনীর উল্লেখ আছে সেগুলি কি কুর'আনের শিক্ষা বিরোধী নয়? তথা আল্লাহর নির্দেশের অস্বীকার নয়?

Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

is it true, some of the Qur'anic verses were copied from Imru'u Al-Qays' ode? -আইনুল বারী(Ainul Bary)