ইসলামের অন্তর্নিহিত শক্তি -আইনুল
৩৫.ইসলামের অন্তর্নিহিত শক্তি
-আইনুল বারী
-- --- --
-আইনুল বারী
-- --- --
ইহুদী বা খৃষ্টান বা অন্য ধর্মের অনুসারীদের পক্ষে হযরত মুহাম্মদ (সাঃ)কে
নবীকে(তাঁর ওপর শান্তি বর্ষিত হোক) ও তাঁর প্রতি নাযিলকৃত কুর'আনকে মেনে নেয়া সম্ভব হয় না কেননা তা মেনে
নিলে তাদেরকে ইসলামের মূল বিশ্বাস অর্থাৎ কালেমায় ইমান গ্রহণের কারণে সাক্ষ্যদাতা
হিসেবে বাস্তবিক অর্থে মুসলমান হয়ে যেতে হবে। তাদের পক্ষে এরপর অ-মুসলিম হিসেবে বহাল থাকা যৌক্তিকভাবে সম্ভব হবে না ।
পক্ষান্তরে, ইহুদী ও খৃষ্টান সমপ্রদায়ের কাছে প্রেরিত
নবীদের প্রতি ও তাঁদের প্রতি নাযিলকৃত গ্রন্থের উপর একজন মুসলমান বিশ্বাস আনলেও তার মুসলমানিত্ব ঘুঁচে যায় না। কেননা
এজন্য তাকে ধর্মান্তরিত হতে হয় না, বরং বিশ্বাস না করলেই ঈমান নষ্ট হবে।
এটাই ইসলামের অন্তর্নিহিত শক্তি।
এ জন্য ইসলামের পক্ষে বিতর্কগুলি এতো গুরুত্বপূর্ণ!
আমরা যদি এটা মাথায়
রাখি তবে বুঝবো কেনো ইসলামের বিরুদ্ধে এতো কুৎসা, প্রচারণা। কিন্তু এতে নিরাশ হওয়ার কিছু নেই, সত্যের কাছে মিথ্যার পরাজয় অনিবার্য।
Comments
Post a Comment