ইসলামের নামে এই জংগীবাদ কীভাবে থামাবো?-২ জংগীবাদ-সন্ত্রাসের মোকাবেলা কোনো বিচ্ছিন্ন লড়াই নয়। -আইনুল বারী

৫৫.ইসলামের নামে এই জংগীবাদ কীভাবে থামাবো?-
জংগীবাদ-সন্ত্রাসের মোকাবেলা কোনো বিচ্ছিন্ন লড়াই নয়।
-আইনুল বারী
--  ---   ---  ---

জংগীবাদ-সন্ত্রাসের মোকাবেলা কোনো বিচ্ছিন্ন লড়াই নয়।

জংগীবাদ-সন্ত্রাস বিচ্ছিন্ন বিষয় নয়কেননা এক জংগীবাদ-সন্ত্রাস আরেক জংগীবাদ-সন্ত্রাসের পটভূমি তৈরি করতে পারে। তাই জংগীবাদী সন্ত্রাসউগ্র সাম্প্রদায়িক বিদ্বেষবর্ণবাদ ও প্রতিহিংসা পরায়ণ নানা অপতৎপরতা্কে মোকাবেলায় বিভিন্ন ঘরণার সন্ত্রাস ও বিদ্বেষমূলক কর্মকান্ডকে পরষ্পরযুক্ত করেই সমাধানের পথে এগিয়ে যেতে হবে।

যায়োনিস্ট সন্ত্রাসের সাথে হামাসের পালটা হামলার প্রতিশোধ পরায়ণতাএমনকি আইএসআইএসের জংগীবাদী সন্ত্রাসের পক্ষে র‍্যাডিক্যাল হয়ে উঠার উপকরণ যেমন খুঁজে পাওয়া যায়আবার আইএসআইএসের প্রতিহিংসা পরায়ণ জংগীবাদী সন্ত্রাসের ফলে ইসলাম ও মুসলমান বিদ্বেষী প্রতিহিংসাপরায়ণতাসাম্প্রদায়িকতাবর্ণবাদও সন্ত্রাসের মনস্তত্ত্বকেও বিবেচনায় আনতে হবে। সন্ত্রাসকে পরষ্পর বিচ্ছিন্ন ভেবে বা বিভিন্ন লেবেলিংয়ে ভাগ করে কম বেশি করে দেখা নিছক বোকামিকেননা তা বিশ্ব মানবতার জন্য শেষ পর্যন্ত ভয়াবহ ক্ষতিই বয়ে আনে।

যারা নিরীহ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করে তারা ভয়ংকরতম সন্ত্রাসীতাদের পক্ষে কোনো অজুহাত নেইতাদের কোনো ধর্ম নেইজাত-বর্ণ নেইগ্রহণীয় নীতি-আদর্শ নেইতাদের হৃদয়হীন আত্মানৃশংস হাত হত্যার রঙে রঞ্জিত। তারা দানবিকবিশ্ব মানবতার কন্ঠস্বর নির্মোহ প্রতিজ্ঞায় দানবেরই বিরুদ্ধে সোচ্চার হোক।

Comments

Popular posts from this blog

'শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' : আমি মানুষ বনাম আমি মুসলমান-আইনুল বারী

অপব্যাখ্যাত আয়াত ৪ঃ৩৪- স্ত্রীকে প্রহার করা কি ইসলামে অনুমোদিত?-আইনুল বারী

সত্য অনুসন্ধানী ধার্মিকের চোখে নাস্তিক্যবাদী সংশয় ঘৃণার বস্তু নয়, কেননা জ্ঞানের সংশয়ে পাপ নেই, জ্ঞান চর্চায় ঘৃণা বিদ্বেষের প্রয়োজন নেই -আইনুল বারী